০৪:১২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জয়ের ব্যাপারে আশাবাদী, ষড়যন্ত্র চলছে: হাসনাত আবদুল্লাহ

  • Reporter Name
  • সময় ০৪:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৬ ভিউ হয়েছে

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (শাপলাকলি) ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দেবিদ্বার উপজেলার গোপাল নগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোটপ্রদান শেষে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, বিজয়ের ব্যাপারে আশাবাদী। তবে আমাকে পরাজিত করতে ষড়যন্ত্র চলছে। যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা মাঠে সক্রিয় হয়ে উঠেছে। ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে।

তবে সকাল থেকে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে এসেছে বলে জানান এনসিপির দক্ষিণাঞ্চলের এ মুখ্য সংগঠক। তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাপলা কলির বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

এ আসনে ব্যাংক লোন আর হলফনামায় তথ্য গোপনের অভিযোগে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়। পরে বিএনপি জোট থেকে গণঅধিকার পরিষদের মো. আ. জসিম উদ্দিনকে (ট্রাক) সমর্থন দেওয়া হয়। এ ছাড়াও এ আসনে ভোটের মাঠে আছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম (হাতপাখা)।

Tag :

বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম: বাজারে কৃত্রিম সংকট

জয়ের ব্যাপারে আশাবাদী, ষড়যন্ত্র চলছে: হাসনাত আবদুল্লাহ

সময় ০৪:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬