০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সজীব ওয়াজেদ জয়ের শোকপ্রকাশ

  • Reporter Name
  • সময় ০৬:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৪০ ভিউ হয়েছে

✪ডেস্ক রিপোর্ট:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সজীব ওয়াজেদ জয় শোকপ্রকাশ করে তার ভেরিফাই করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট করেছেন।

পোস্টে তিনি লিখেন- “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।

অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে; তবে তাঁর মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।

তাঁর অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।”

দুপুর পৌনে বারোটার দিকে তিনি এই পোস্ট দেন। পোস্ট পাবলিসড হবার পরপরই ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ড. ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সজীব ওয়াজেদ জয়ের শোকপ্রকাশ

সময় ০৬:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫