০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর

  • Reporter Name
  • সময় ০৭:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৪৬ ভিউ হয়েছে

✪ নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনে হামলা চালানো হয়।

ইনকিলাব মঞ্চের নেতা হাদীর মৃত্যুর খবরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে রাজধানীতে মিছিল বের করেন। এক পর্যায়ে সেই বিক্ষোভ থেকেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা প্রথম আলোর কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ ভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি কার্যালয়ের সামনেও অগ্নিসংযোগ করা হয়।

একই সময় ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ড. ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর

সময় ০৭:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫