০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১,২৫৬ জন

  • ✪ ধ্রুব নয়ন:
  • সময় ১০:৩৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৫৯ ভিউ হয়েছে

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১,২৫৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের আওতায় মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮০৪ জনকে এবং অন্যান্য অভিযোগে আরও ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট ১,২৫৬ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে ২টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া, ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ১টি কার্তুজ, গুলির একটি খণ্ডিত অংশ এবং একটি দেশীয় একনলা বন্দুক।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ড. ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১,২৫৬ জন

সময় ১০:৩৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫