১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি: এনসিপি

আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিবাদের বিচার হবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে। এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা হলে সেটি রাজপথে মোকাবিলা করা হবে।’

গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলেও দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সঙ্গে প্রতারণা করছে, যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে।’

এ সময় এনসিপির মুখপাত্র আরও অভিযোগ করেন, ‘নির্বাচনের জন্য বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া। অনেক প্রার্থীই উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন। এসব বিষয়ে তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।’

Tag :

ড. ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি: এনসিপি

সময় ০৩:২১:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬