১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এটা সরকারের ব্যর্থতাই বলবো যে, তারা অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সে অর্থে উন্নত হয়েছে বলেও আমরা মনে করি না।

তিনি আরও বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে৷ এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বুঝা যাবে।’

ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের ব্যাপারে রাজনৈতিক রাজনীতি জড়িত আছে৷ দেশের সম্মান জড়িত আছে। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা৷ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে আমরা একমত। ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতের সাথে মিউচুয়াল সম্পর্কের মাধ্যমে এসব সমাধান করা হবে৷

এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

ড. ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

সময় ০১:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬