০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চারিদিকে অরাজকতার কারণ শিক্ষার মানের অভাব: অধ্যাপক মামুন

  • Reporter Name
  • সময় ০২:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৪৬ ভিউ হয়েছে

✪ ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, চারিদিকে যা অরাজকতা দেখছেন সবই শিক্ষার মানের প্রচণ্ড অভাবের কারণে। যতদিন না আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি করতে না পারবো বাংলাদেশের শিক্ষার মান বৃদ্ধি পাবে না এবং দেশের পরিবেশ ভালো হবে না।

৪ জানুয়ারী (রোববার) নিজের ভেরিফাইয়েড ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন আরো বলেন, দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান ও পরিবেশের কারণে দেশ থেকে হাজার-হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য এবং অসংখ্য মানুষ উন্নত চিকিৎসার আশায় বিদেশে যেতে বাধ্য হন। এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার হয়ে প্রতিবছর দেশ থেকে চলে যাচ্ছে।

তিনি বলেন, অথচ এই শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে টাকা ডলার হয়ে চল যাচ্ছে সেই অর্থ দিয়ে দেশে শিক্ষা ও চিকিৎসার মান বৃদ্ধি করলে এক দিকে যেমন দেশের অর্থ সাশ্রয় হতো অন্য দিকে দেশের ছেলেমেয়েরা দেশে থেকেই লেখাপড়া করতো আর শিক্ষা শেষে তার অধিকাংশই দেশের কাজে লাগতো। প্রয়োজনে উচ্চ মানের শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষক ও গবেষক নিয়োগ দিয়ে হলেও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়লে ছেলেমেয়েরা আর বিদেশে যেত না।

অধ্যাপক মামুন আরো বলেন, দেশে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান না করে আমরা যদি আমাদের ছেলেমেয়েরা কেনো বিদেশে চলে যাচ্ছে বলে ব্ল্যাম দেই এটা ফেয়ার না। আগে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করার পরও যদি যায় তখন দোষ দিতে পারেন। দেশে বিদেশিরা চাকরি করতে পারে কিন্তু বিদেশিদের শিক্ষকতা পেশায় নিয়োগ দেয়া যাবে না। অথচ বিদেশি শিক্ষক নিয়োগ দিলে শিক্ষার মান ভালো হলে আর বিদেশিদের নিয়োগ দিতে হবে না কারণ তখন দেশেই ভালো মানের মানুষ তৈরি হবে। চীনে এতো এতো ভালো ভালো বিশ্বমানের শিক্ষক ও গবেষক থাকা সত্ত্বেও তারা কেনো অনেক বেশি বেতন দিয়ে বিদেশিদের নিয়োগ দিচ্ছে? কারণ তারা চায় চীনের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি হোক।

ড. ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

চারিদিকে অরাজকতার কারণ শিক্ষার মানের অভাব: অধ্যাপক মামুন

সময় ০২:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬