০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা বঞ্চিত: আজিজী

  • Reporter Name
  • সময় ০২:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৪০ ভিউ হয়েছে

✪টাইমস।অব ক্যাম্পাস ডেস্ক রিপোর্ট :

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড ডে মিল দেয়া হলেও সমমানের মাদরাসার ইবতেদায়ির শিক্ষার্থীদের যুগ যুগ ধরে বঞ্চিত করা হয়েছে।

রোববার নিজের ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন।

এই শিক্ষক নেতা আরো বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মাদরাসার শিক্ষার্থীদের প্রতি এই বৈষম্য আর কতদিন চলবে?

এর আগে তিনি পে-স্কেল নিয়ে গত ৩ জানুযারি নিজের ফেসবুকের এক পোস্টে বলেন, প্রয়োজনে আগামী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে।

এর আগে ও এই শিক্ষক নেতা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় যে অসঙ্গতি রয়েছে তা দূর করে পুনরায় প্রকাশ করতে হবে। প্রয়োজনে অন্যান্য ছুটি সমন্বয় করে রমজান মাসের বন্ধ বহাল রাখতে হবে।

২৯ ডিসেম্বর ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে গত বছরের থেকে ১২ দিন ছুটি কমানো হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের অর্ধেক সময় স্কুল খোলা রাখা হবে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ড. ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা বঞ্চিত: আজিজী

সময় ০২:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬