আমরা সমতল ভূমির মানুষ জীবনে উঠিনি পাহাড়ে,
হঠাৎ মনে হলো বৃথা জীবন মোদের আহারে!
মানুষ জল স্থল সাগর পাহাড় করছে জয়,
সব কিছুতেই বলতে পার আমার কেনো লাগে ভয়!
ভয়কে জয় করে শাড়ি পেঁচিয়ে নিলাম কোমরে,
পিছু হটার সুযোগ নাই যেতেই হবে পাহাড়ে!
এগারো শত বায়ান্ন ফুট উচ্চতার পাহাড় চন্দ্রনাথ,
চূড়ায় মন্দির যতই হোক দুর্গম আরোহণের পথ!
ধরেছি আমি পণ করব আজি মরণ রণ,
পাহাড় কেটে সিঁড়ি করা দু’ধারে গভীর খাদ আর বন!
উঁচু নিচু পিচ্ছিল সিঁড়ি পা দাঁড়ায় না ঠিক মত,
অনেক বার ছোট খাটো পরা দিলাম কত!
সবাই অচেনা নাই লাজ লজ্জা ও ভয়,
আজ আমি চন্দ্র নাথ পাহাড় করবোই জয়।
সঙ্গে ছিল দেবর জা সাহায্যের হাত বাড়ায়,
কানাই বাবু মাঝে মধ্যে আমার জন্য দাঁড়ায়।
উনি ধরেছেন অনেকবার পতন রোধে,
কেমনে উঠলাম এখনো আসে না আমার বোধে।
এই শীতের দিনে ঘেমেছি কল কল করে,
উপবাস রেখে চার ঘণ্টার শ্রমে বিজয় কেতন ওড়ে।
Reporter Name 











