০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জুনিয়র বৃত্তি পরীক্ষা: অতিরিক্ত উত্তরপত্রে নতুন দিকনির্দেশনা

  • Reporter Name
  • সময় ০৩:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৪২ ভিউ হয়েছে

✪ টাইমস অব ক্যাম্পাস ডেস্ক রিপোর্ট :
আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে অতিরিক্ত উত্তরপত্র ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষাকালে কোনো কেন্দ্রে উত্তরপত্রের সংকট দেখা দিলে স্থানীয়ভাবে সিলমোহর তৈরি করে অতিরিক্ত উত্তরপত্র প্রস্তুত ও সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা জানানো হয়।
এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সদস্যসচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, প্রয়োজনে অতিরিক্ত উত্তরপত্রের জন্য স্থানীয়ভাবে সিলমোহর তৈরি করা হবে। তিনি জানান, পরীক্ষাকালীন সময়ে তাৎক্ষণিকভাবে ঢাকা থেকে সব কেন্দ্রে উত্তরপত্র পাঠানো সম্ভব নয়। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের সব শিক্ষা বোর্ডের জন্যই প্রযোজ্য।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক পর্যাপ্ত অতিরিক্ত উত্তরপত্র ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। তবে কোনো কেন্দ্রে যদি অতিরিক্ত উত্তরপত্রের ঘাটতি দেখা দেয়, সে ক্ষেত্রে স্থানীয়ভাবে উত্তরপত্রের কভার পেইজের আদলে সিলমোহর তৈরি করে নতুন উত্তরপত্র প্রস্তুত করে প্রয়োজনে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা যাবে।
এছাড়া, একই জেলার অন্তর্ভুক্ত বিভিন্ন কেন্দ্রের মধ্যে জেলা কমিটির মাধ্যমে উত্তরপত্র সমন্বয় করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

ড. ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

জুনিয়র বৃত্তি পরীক্ষা: অতিরিক্ত উত্তরপত্রে নতুন দিকনির্দেশনা

সময় ০৩:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫