০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্র উদ্ধারে শুরু হচ্ছে যৌথবাহিনীর মাঠ অভিযান: ইসি সানাউল্লাহ

  • Reporter Name
  • সময় ১২:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১১১ ভিউ হয়েছে

✪ ধ্রুব নয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। অভিযানের অগ্রগতি ও ফলাফল নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, “যারা দস্যুতা করতে চায়, যারা মানুষ হত্যার ষড়যন্ত্রে লিপ্ত, যারা ভোটের পরিবেশ নষ্ট করতে উদ্যত—তাদের প্রতি কোনো ধরনের মানবিকতা দেখানো হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হবে। আবেগকে পুঁজি করে যারা অপরাধ করেছে, তাদের তার মূল্য দিতে হবে।”

তিনি আরও জানান, নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে কমিশন ইতোমধ্যে নির্দেশ দিয়েছে। এর অংশ হিসেবে মাঠপর্যায়ে যৌথবাহিনীর সক্রিয় অভিযান শুরু হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে, পাশাপাশি সন্দেহভাজনদের আটক করা হবে। একই সঙ্গে রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার দুপুর ২টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে শুরু হওয়া ওই বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন—প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার।

এছাড়া বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

এরও আগে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে পৃথক বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

ভোটের তফসিল ঘোষণার পর তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

ড. ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

অস্ত্র উদ্ধারে শুরু হচ্ছে যৌথবাহিনীর মাঠ অভিযান: ইসি সানাউল্লাহ

সময় ১২:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫