১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমি অসংখ্য ফোন করেছি; কিন্তু সহায়তা সময়মতো পৌঁছায়নি: প্রেস সচিব

  • Reporter Name
  • সময় ১০:৩২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১২১ ভিউ হয়েছে

✪ডেস্ক রিপোর্ট:
বৃহস্পতিবার রাতে বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক ফোস্টে প্রেস সচিব লেখেন, গতকাল রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি বারবার আতঙ্কিত ও কান্নাজড়ানো সাহায্যের ফোনকল পেয়েছি। আমার সব বন্ধুদের উদ্দেশে বলতে চাই, আমি গভীরভাবে দুঃখিত যে আমি আপনাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছি। সাহায্য সংগঠিত করার জন্য যথাযথ ব্যক্তিদের কাছে আমি অসংখ্য ফোন করেছি, কিন্তু সেই সহায়তা সময়মতো পৌঁছায়নি।

তিনি লেখেন, ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধার করা এবং তারা নিরাপদে আছেন, এমন খবর পাওয়ার পরদসবচেয়ে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়।

দুঃখ প্রকাশ করে প্রেস সচিব লেখেন, আপনাদের সান্ত্বনা দেয়ার মতো ভাষা আমার জানা নেই। একজন সাবেক সাংবাদিক হিসেবে আমি শুধু এটুকুই বলতে পারি, আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি লজ্জায় আমি মাটির নিচে ঢুকে যেতে পারতাম, এমনটাই অনুভূতি আমার।

ড. ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

আমি অসংখ্য ফোন করেছি; কিন্তু সহায়তা সময়মতো পৌঁছায়নি: প্রেস সচিব

সময় ১০:৩২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫