০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিক্ষোভের আগুনে দগ্ধ সাবেক ছাত্রদল নেতা!

রাজশাহীতে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থনে বিক্ষোভ চলাকালে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ হয়েছেন সাবেক এক ছাত্রদল নেতা। সোমবার বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তির নাম শহিদুল ইসলাম, যিনি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বিক্ষোভ চলাকালে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তার জামায় আগুন ধরে যায়। আতঙ্কে ছুটে যান শহিদুল, পরে সহকর্মীরা দ্রুত জামা খুলে আগুন নেভানোর চেষ্টা করেন।

তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের ঘনিষ্ঠ সমর্থক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসির অস্থির মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা বিক্ষোভে নামে।

ওই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

ঘটনা প্রসঙ্গে নাসির হোসেন অস্থির বলেন, “আমি বহুদিন ধরে রাজশাহী-৩ আসনে দলের হয়ে কাজ করেছি। মনোনয়ন না পেয়ে কর্মীরা স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেন। শহিদুল টায়ারে আগুন দিতে গিয়ে দুর্ঘটনায় দগ্ধ হয়। আমরা তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছি।”

ড. ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

বিক্ষোভের আগুনে দগ্ধ সাবেক ছাত্রদল নেতা!

সময় ০৫:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫