০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
“ঘটনা তদন্তে কমিটি করা হবে; দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বাঙলা কলেজে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা, তদন্ত দাবি

  • ✪ মেহেদী হাসান :
  • সময় ০৪:৫৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৭১ ভিউ হয়েছে

রাজধানীর সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও কালবেলা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম সাব্বির। বুধবার (২২ অক্টোবর) দুপুরে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ভিডিও ধারণের সময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া কয়েকজন সহযোগীসহ সাব্বিরের ওপর হামলা চালান। এতে তিনি রক্তাক্ত আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে ডেল্টা হাসপাতালে ভর্তি করেন।

বাঙলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, “ঘটনা তদন্তে কমিটি করা হবে; দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় কলেজজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক সমিতি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছে।

ড. ইউনুস সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

“ঘটনা তদন্তে কমিটি করা হবে; দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বাঙলা কলেজে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা, তদন্ত দাবি

সময় ০৪:৫৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫