২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আগামীকাল রবিবার (১২ অক্টোবর) বসছে ডিনস কমিটি। এর পরদিন সোমবার ভর্তি কমিটির সভায় নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
প্রাথমিক সূচি অনুযায়ী, নভেম্বরের শেষ সপ্তাহে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে শুরু হতে পারে বহু প্রতীক্ষিত এই ভর্তি যাত্রা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা টাইমস অব ক্যাম্পাস-কে বলেন,
“ডিনস কমিটির আলোচনার পর সাধারণ ভর্তি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ভর্তির সময়, বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়, ছুটি, ফল প্রকাশের সময়—সব দিক বিবেচনায় রাখতে হয়।”
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ডিনস কমিটির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখগুলো হচ্ছে—
📅 ২৮ নভেম্বর: ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)
🎨 ২৯ নভেম্বর: চারুকলা ইউনিট
💼 ৬ ডিসেম্বর: ব্যবসা শিক্ষা ইউনিট
🔬 ১৩ ডিসেম্বর: বিজ্ঞান ইউনিট
📚 ২০ ডিসেম্বর: কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিট
তবে এই সময়সূচি চূড়ান্ত হবে আগামী দুই দিনের বৈঠকে। সাধারণত ডিনস কমিটির প্রস্তাবনাই চূড়ান্ত হয়, তাই বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা খুব কম।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন, এই বছরও ঢাবির ভর্তি পরীক্ষাই দেশের বিশ্ববিদ্যালয় ভর্তি মৌসুমের সূচনা করবে।
✪ ঢাবি প্রতিনিধি: 









